ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার দিকে ধীরগতিতে একটি বজ্রঝড় অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ সময় রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। ফলে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।

আইও/