
|
লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আওতাধীন লালবাগ জোনের গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টায় লালবাগ জামিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। সভা সঞ্চালনা করেন মাওলানা বশিরুল হাসান খাদিমানী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী। এ ছাড়া সভায় পল্টন জোনের সভাপতি মাওলানা সালাউদ্দিনসহ লালবাগ জোনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় জোনের সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। আইও/ |