সংবিধান সংশোধন  কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। এ বৈঠকে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দলটি জানিয়েছে, তারা বৈঠকে অংশ নেবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের ইচ্ছামতো সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় তারা অংশ নিতে চায় না। এ কারণে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির আজকের মতবিনিময় সভায় দলটির প্রতিনিধিরা যোগ দেবেন না।

দলটির মতে, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের ভিত্তিতেই সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। গণভোটে জনগণের দেওয়া সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কার করা হলে তা জুলাই সনদের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আইও/