
|
চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আওতাধীন উপজেলা শাখা ও চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ড শাখার দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব জান্নাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা দেলোওয়ার হোসাইন সাকী। সম্মেলন পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ আল ইকবাল। দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা শাখা ও চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ড শাখার দায়িত্বশীলরা অংশ নেন। এসএইচ/ |