
|
কুষ্টিয়ায় খেলাফত ছাত্র মজলিসের সিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা
প্রকাশ:
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
কুষ্টিয়া প্রতিনিধি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী সা. প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নববী আদর্শে শিক্ষার্থীদের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকে রাসূল সা.-এর আদর্শে উজ্জীবিত হতে হবে এবং জীবনের সামগ্রিক ক্ষেত্রে রাসূল সা.-কে অনুসরণকে প্রাধান্য দিতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মুফতি নজরুল ইসলাম রহমানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. রেদওয়ান ইসলাম আলিফ। এ সময় মো. আফান ইসলাম, মো. রিফাত হুসাইনসহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এসএইচ/ |