‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৪ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ মেখল (মেখল মাদ্রাসা)-এর মুহতামিম ও প্রবীণ আলেমে দ্বীন মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালের খবর পেয়ে এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) বহু আলেমের উস্তাদ ছিলেন। কিতাবি আলেম তৈরিতে মেখল মাদরাসা ও এর উস্তাদরা যে ভূমিকা রেখে আসছেন, তা অবিস্মরণীয়।

তিনি বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন মেখল মাদরাসার ঐতিহ্যবাহী ধারার একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এসএইচ/