‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’ 
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর
নিউজ ডেস্ক

এফবিসিসিআইয়ের প্রশাসক ব্যবসায়ী ফজলুল হক জানিয়েছেন, নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন করে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ইনশাল্লাহ আগামীকাল রাত থেকেই গ্যাস বিদ্যুতের আগের যে অবস্থায় আমরা ছিলাম, ওই অবস্থায় ফিরে যেতে পারব।

তিনি বলেন, ‘এইটা আমাদের মনে হয় যে, আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।’

আইও/