ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত ওলামা-মাশায়েখের হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নতুন কেন্দ্রীয় সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ অলিউল্লাহ আরজু। মহাসচিব মনোনীত হয়েছেন মুহাম্মদ ঈসা খান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের মজলিসে শুরা ও উপদেষ্টা পরিষদের যৌথ অধিবেশনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

অধিবেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের অভিভাবক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী নতুন কেন্দ্রীয় কর্মপরিষদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির মুফতি মুখলিসুর রহমান কাসেমী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা ডা. মুহাম্মদ ইলিয়াস খান, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি শাইখ মুহাম্মদ উসমান গনী, পার্টির সহকারী মহাসচিব মাওলানা আনোয়ারুল কবীর, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহ-সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, অর্থ সচিব মাওলানা এরশাদ বিন জালাল এবং ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আতিকুর রহমান সিদ্দিকীসহ মজলিসে শুরা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

অধিবেশনে সংগঠনের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি বিএম আমির জিহাদী ও বিদায়ী ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর হাবীব বক্তব্য দেন।

এ ছাড়া ছাত্রনেতাদের মধ্যে মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ জাহিদ আনোয়ার, মুহাম্মদ মহিউদ্দিন খান, জাহাঙ্গীর সাইফ, আবদুল্লাহ তারেক, ওমর ফারুক মিরাজ ও আবদুল্লাহ মাবরুরসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসএইচ/