
|
ডাকাতের হামলায় আহত মাওলানা কালিমুল্লাহ জামীল, দোয়া কামনা
প্রকাশ:
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.)-এর মেঝো সাহেবজাদা ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কালিমুল্লাহ জামীল হুসাইন (হাফি.) ডাকাতের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনায় একটি দ্বীনি অনুষ্ঠানে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে তিনি আহত হন। এ সময় তাঁর ডান চোখে মারাত্মক আঘাত লাগে। আঘাতের পর থেকে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ডান চোখের অপারেশনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওলানা কালিমুল্লাহ জামীল হুসাইনের দ্রুত সুস্থতা ও অপারেশন সফল হওয়ার জন্য সকল দ্বীনদার ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন তাঁর ভাই এবং নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশিষ্ট এই আলেমের চোখের অপারেশন যেন সফল হয় এবং আল্লাহ যেন আঘাতজনিত সব কষ্ট দূর করে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এসএইচ/ |