মহান আল্লাহর‌ই নিয়ামত
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

সুরের পাখিটি দূরের সফর শেষে 
ফিরে আসে হাজার নদীর দেশে।
ঘুরেছে কত‌ই গভীর সাগরপাড়ে
আপন নীড়ে ডানার ক্লান্তি ঝাড়ে।

কোথায়‌ও নীল রঙের স্রোতধারা 
আছে আকাশচুম্বী পাহাড় খাড়া।
পাথরের সাথেই কোলাকুলি করে 
কবিতার‌ ছন্দে শুভ্র ঝরনা ঝরে।

উপত্যকায় চরে বেড়ায় বুনোষাঁড়
বিশাল জিরাফ লম্বা গলা ও ঘাড়।
বাগানে ফোটে ফুল গোলাপ গুচ্ছ 
দৃষ্টি জুড়ায় যে রাঙা ময়ূরের পুচ্ছ।

জলীয় বাষ্পে সমুদ্রের নোনা পানি 
ঝরায় শীতল মিষ্টি সুধা আসমানী।
কত সৃষ্টি মহান আল্লাহর‌ই নিয়ামত
একদিন সব কেড়ে নেবে কিয়ামত।

আইও/