
|
ইস্তেখারা: সঠিক সিদ্ধান্ত গ্রহণে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা
প্রকাশ:
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
|| ইমরান ওবাইদ || ইস্তেখার একটি সুন্নত আমল। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তায়ালার কাছে কল্যাণ ও সঠিক নির্দেশনা চাওয়া প্রকৃত মুমিনের আদর্শ গুণ। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের গুরুত্বপূর্ণ সব বিষয়ে ইস্তিখারা করতে বলতেন। ইস্তিখারার সঠিক পদ্ধতি: ইস্তিখারা করার সহজ এবং সঠিক পদ্ধতি হলো নামাজ এবং দোয়ার মাধ্যমে ইস্তেখারা করা। প্রথমে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়া। পরে সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করা। সহিহ বুখারি ও তিরমিজি শরিফে ইস্তিখারার একটি বিশেষ দোয়া বর্ণিত আছে, যা ইস্তিখারার নামাজের পর দোয়ায় পড়তে হয়। দোয়াটি হলো— اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসতাখীরুকা বি‘ইলমিকা, ওয়া আসতাক্বদিরুকা বিক্বুদরাতিকা, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল ‘আজীম। ফাইন্নাকা তাক্বদিরু ওয়া লা আক্বদিরু, ওয়া তা‘লামু ওয়া লা আ‘লামু, ওয়া আনতা ‘আল্লা-মুল গুইূব। আল্লা-হুম্মা ইন কুনতা তা‘লামু আন্না হা-যাল আমরা খায়রুল লী ফী দীনি ওয়া মা‘আ-শী ওয়া ‘আ-ক্বিবাতি আমরী ফাক্বদুরহু লী ওয়া ইয়াসসিরহু লী, থুম্মা বা-রিক লী ফীহি। ওয়া ইন কুনতা তা‘লামু আন্না হা-যাল আমরা শাররুনলী ফী দীনী ওয়া মা‘আ-শী ওয়া ‘আ-ক্বিবাতি আমরী ফাসরিফহু ‘অন্নী ওয়াসরিফনী ‘আনহু, ওয়াক্বদুর লিয়াল-খায়রা হায়ছু কা-না থুম্মা রদ্দিনী বিহ। বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ কামনা করছি এবং আপনার ক্ষমতার মাধ্যমে শক্তি ও সামর্থ্য প্রার্থনা করছি। আমি আপনার মহান অনুগ্রহের কাছে প্রার্থনা করছি। নিশ্চয়ই আপনি সবকিছু করতে সক্ষম, আমি সক্ষম নই। আপনি সবকিছু জানেন, আমি জানি না। আর আপনি অদৃশ্য সব বিষয়ের পরিপূর্ণ জ্ঞানী। হে আল্লাহ, আপনি যদি জানেন যে, এই কাজটি আমার দ্বীন, আমার জীবন-জীবিকা এবং আমার পরিণামের জন্য কল্যাণকর, তাহলে তা আমার জন্য নির্ধারণ করে দিন, সহজ করে দিন এবং এতে আমার জন্য বরকত দান করুন। আর আপনি যদি জানেন যে, এই কাজটি আমার দ্বীন, আমার জীবন-জীবিকা এবং আমার পরিণামের জন্য অকল্যাণকর—অথবা আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর—তাহলে তা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকেও তা থেকে দূরে রাখুন। আর যেখানে কল্যাণ রয়েছে, তা আমার জন্য নির্ধারণ করে দিন—যেখানেই তা থাকুক। অতঃপর সেই কল্যাণের ওপর আমাকে সন্তুষ্ট করে দিন। (সহিহ বুখারি: ৬৮৪১, তিরমিজি: ৬৪৮) আইও/ |