
|
খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
প্রকাশ:
১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে শাহাদত (সাড়ে ৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের সামনে খেলতে যায় ওবায়দুল্লাহ ও শাহাদত। একপর্যায়ে তারা বিদ্যালয়ের সামনে মাটি কাটার পর তৈরি হওয়া ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এসএইচ/ |