
|
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখা গেলে আগামী রবিউস সানি মাসের তারিখ ঘোষণা করা হবে। আইও/ |