
|
ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন ও ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী পৌরসভার ‘ফয়সাল'স ডাইন’-এ এই অধিবেশন সম্পন্ন হয়। উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেজামুর রহমান সোলাইমানী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম। অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল মিজান মুহাম্মদ নোহেল। বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আজিজী। এছাড়াও স্থানীয় ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অধিবেশনে উপস্থিত ছিলেন।
শুরা অধিবেশনের শেষে প্রধান অতিথি ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মো. বেলাল হোসাইনকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা মহিউদ্দিনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করেন। নতুন কমিটি ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও উপস্থিত কর্মীবৃন্দ সংগঠনের আদর্শকে সমুন্নত রেখে মহেশখালী উপজেলা দক্ষিণে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আইও/ |