
|
কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা, শায়খে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা এবং সুনামগঞ্জের কাতিয়া মাদরাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফেজ শায়েখ হাজী ইমদাদুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ শোক জানান সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। শোকবার্তায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ (রহ.) ছিলেন একজন বিজ্ঞ আলেম, দ্বীনের একনিষ্ঠ খাদেম এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সুনামগঞ্জসহ দেশের আলেম-উলামা, তালাবায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত ও রহমত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করুন, দ্বীনি খেদমতগুলো কবুল করুন, কবরকে নূরে ভরপুর করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল নসিব করার জন্য তারা দোয়া করেন। আইও/ |