দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪১ দুপুর
নিউজ ডেস্ক

দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে এবং মাদরাসা এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (৮ সেপেটম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে।

মাদরাসা এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। ইতিমধ্যে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিক পাওয়া গেলে ভবিষ্যতে মাদরাসা এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

এসএইচ/