হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) সিনিয়র কনসালটেন্ট থোমাস ক্যানের সঙ্গে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) হাটহাজারী মাদরাসায় মাওলানা আশরাফ আলী নিজামপুরীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান ইসলামি রাজনীতির প্রেক্ষাপট, রাজনৈতিক সংকট এবং জুলাই-পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হয়। এ সময় হেফাজতে ইসলামের বিভিন্ন দাবি এবং সরকারের প্রতি সংগঠনটির প্রত্যাশা নিয়েও মতবিনিময় করেন তারা।

থোমাস ক্যানের বাংলাদেশ সফরে তার হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তারেকুল ইসলাম।

সাক্ষাৎকালে থোমাস ক্যান জানান, এটি বাংলাদেশে তার দশম সফর। এবারের সফরে তিনি দেশের বিভিন্ন এলাকা ঘুরে জুলাই-পরবর্তী সময়ে ইসলামি রাজনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে আমি যতবারই এসেছি, ততবারই বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’

সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অবস্থান এবং জুলাই-পরবর্তী পরিবর্তিত বাস্তবতা নিয়ে আরও আলোচনা হয়।

আইও/