
|
মায়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমানের ধাক্কা, নিহত ৫
প্রকাশ:
০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে অ্যামাজনের কার্গো বিমান। এতে মুহূর্তে আগুন ধরে যায় বিমানটি। এতে অন্তত তিনজনের প্রাণহানির খবর মিলেছে। দুর্ঘটনার পরেই সমস্ত রানওয়ে এবং পাশের রাস্তা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ছিটকে বিমানটি রানওয়ের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি এখনো। কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।’ কিভাবে এই ঘটনা ঘটল, তা জানতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছেন অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল। বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পরেই সমস্ত রানওয়ে ও পাশের পেরিটাইম রোড বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়াররের হিসাব অনুযায়ী, দুর্ঘটনার জেরে এ পর্যন্ত প্রায় ২৫০টি বিমান দেরিতে ছেড়েছে। এসএইচ/ |