৫ বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা
প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০১:০১ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। শুধু চট্টগ্রামেই সাড়ে ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় কাজ করছে সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসন।

আওয়ার ইসলাম/জেডএম