
|
এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে বিরত থাকার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের
প্রকাশ:
০৮ জুলাই, ২০২৬, ০৫:০১ বিকাল
নিউজ ডেস্ক |
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ‘ফেসবুকে প্রচারিত কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। পরীক্ষা–সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই এ ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।’ বুধবার (৮ জুলাই ২০২৬) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এসএইচ/
|