
|
জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অন্তর্ভুক্ত দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাদ ইশা দারুল কুরআন একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী। সভা সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার ফখরুদ্দীন হোসাইনী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী। বক্তব্যে মাওলানা নূর মোহাম্মদ কাসেমী সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কমিটি গঠনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, দারুস সালাম থানা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজুল্লাহ ও মাওলানা ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেদওয়ানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাকিল, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, অর্থ সম্পাদক মাওলানা কারী বেলাল, পাঠাগার সম্পাদক মাওলানা আজীমুদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল কামাল, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা তৈয়ব, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাআদ উদ্দীন ফায়্যায এবং ১০ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা বেলাল, মাস্টার আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। আইও/ |