
|
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল
নিউজ ডেস্ক |
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪০ জন, বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ৯১ জন, সিলেট বিভাগের ৭ জন এবং রংপুর বিভাগের ৩২ জন রোগী রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে। আইও/ |