
|
জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০০ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর ও রাসুল (সা.)-এর আদর্শ চর্চার বাস্তব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাদ জোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তিন মাসব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি রাসুল (সা.)-এর আদর্শ ও সুন্নাহভিত্তিক জীবনচর্চায় উদ্বুদ্ধ করা হবে। একই সঙ্গে ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আইও/ |