জমিয়তের নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৩:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমীকে আহ্বায়ক, মাওলানা সাজ্জাদ হোসাইনকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা মনোয়ার হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতি ইসমাঈল সরকার, হাফেজ আব্দুল আলিম, মুফতি সাইফুল ইসলাম, হাজী মু. শাহীন, মাওলানা হুমায়ুন রশিদ, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা রুহুল আমিন।

প্রজ্ঞাপনে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর শাখার কাউন্সিল অধিবেশন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহানগরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আশা প্রকাশ করেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি নারায়ণগঞ্জ মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

আইও/