নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী
প্রকাশ: ০২ জুলাই, ২০২৬, ০১:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

খুলনা জেলার দৌলতপুরে কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক, উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিরা ধরা না পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

এর আগে ঘটনায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিম (৪৮) ও ব্যবসায়ী আলম (৫৫) নামের দুই মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

এ ঘটনায় আরমান, সাজ্জাদ ও মেহেদী ওরফে ‘কানা মেহেদী’র নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে সাবেক এক কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের প্রভাবশালী পরিচয়ের কারণে প্রকাশ্যে চলাফেরার অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

এ ঘটনায় দৌলতপুর থানার ওসি জানিয়েছেন, একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আরমান, সাজ্জাদ ও মেহেদী ওরফে ‘কানা মেহেদী’র নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে সাবেক এক কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৪ জুন খুলনার এই মসজিদে ফজর নামাজ চলাকালে মুসল্লিদের টার্গেট করে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায়  মসজিদ কমিটির এক সদস্যসহ দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক।

আওয়ার ইসলাম/জেডএম