
|
আইএবি ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ:
২৭ আগস্ট, ২০২৬, ১১:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক পরিকল্পনা বুধবার (২৬ আগস্ট) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের আগামী দিনের কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পীর সাহেব খুলনা। এছাড়া প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানসহ মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বৈঠকে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও অধ্যাপক মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন। তাদের বক্তব্য দায়িত্বশীলদের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে প্রেরণা, দৃঢ়তা ও সাহস জোগাবে বলে আশা প্রকাশ করা হয়। এ সময় প্রত্যেক দায়িত্বশীল নিজ নিজ বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন এবং যুক্তিতর্ক ও গুরুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে বৈঠককে প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তোলেন। তারা নিজ নিজ বিভাগের পরিকল্পনা দক্ষতা, বিচক্ষণতা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। বৈঠকে বক্তারা বলেন, মহান আল্লাহর রহমত, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা এবং সবার দোয়ার মাধ্যমে শরিয়াহর আলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে হবে। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতির আলোকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আরএইচ/ |