জুলাই শহীদদের গণকবর জিয়ারতে খেলাফত ছাত্র মজলিস
প্রকাশ: ০১ জুলাই, ২০২৬, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক-

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অবস্থিত জুলাই শহীদদের গণকবর জিয়ারত করা হয়েছে।

জিয়ারত শেষে শহীদদের স্মরণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সাখাওয়াত হুসাইন হাসিব এবং ঢাকা মহানগর পশ্চিম শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা।

আওয়ার ইসলাম/জেডএম