
|
বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট
প্রকাশ:
২৫ আগস্ট, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক |
কুমিল্লা প্রতিনিধি: বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি। আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লার বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরুড়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ জুনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব কায়সার আলম সেলিম। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি রেজাউল করীম আবরার। আরও উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা নো’মান, আল্লামা মুফতি বশির উল্লাহ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আবু তামিম মুহা. ইলিয়াস, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীসহ দেশের প্রখ্যাত ওলামা-মাশায়েখগণ। সম্মেলনের সামগ্রিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ এবং সেক্রেটারি মুফতি শরীফ মাহমুদ। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইও/ |