
|
আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ:
২৫ আগস্ট, ২০২৬, ০২:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার উদ্যোগে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাদ মাগরিব মাদরাসা মাঠে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করবেন মসজিদ-ই-নূর ও শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লী মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন হবিগঞ্জের মাদরাসারে নূরে মদিনার মুহতামিম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার সাবেক শায়খুল হাদিস মাওলানা আসআদ আল হুসাইনী এবং মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হক কাসেমী। আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় ফিরাকে বাতেলা তথা বিভিন্ন পথভ্রষ্ট দলের আকিদা-বিশ্বাস, তাদের অপব্যাখ্যা এবং এসব ভ্রান্ত মতবাদ থেকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আরএইচ/ |