রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ইসলামী আন্দোলনের এমপি   
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:০৯ বিকাল
নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। দলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে ওই বিবৃতি পাঠিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় এই নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন।

এসএইচ/