
|
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প
প্রকাশ:
২৬ জুন, ২০২৬, ০৮:০৩ রাত
নিউজ ডেস্ক |
ফিলিপাইনে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানানো হয়। ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। ফিভোলকস এক বিবৃতিতে জানায়, ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং ভূমিকম্পটির উপকেন্দ্র দাভাও অক্সিডেন্টালের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ও ১২ ডিগ্রি পশ্চিমে অবস্থিত। শক্তিশালী এ ভূমিকম্পের পর আফটারশকের সতর্কতাও দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। জেডএম/ |