
|
প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা
প্রকাশ:
১৮ আগস্ট, ২০২৬, ০৫:৫৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে। বিএনপির পোস্টে সংসদ ভবনে এসব সংযোজনের বিষয়টি তুলে ধরা হয়। আইও/ |