
|
সম্মেলন সফল করায় সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা ও মোবারকবাদ
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৬, ০৭:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে দেশবরেণ্য উলামা-মাশায়েখ, আমন্ত্রিত অতিথি, আইম্মায়ে মাসাজিদ, খতিব এবং তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়। তাঁদের সম্মিলিত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্মেলনের সংবাদ, বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর কাছে তুলে ধরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওলানা রব্বানী। তিনি বলেন, সম্মেলনকে ঘিরে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সম্মেলনের বিভিন্ন বিষয় ও কর্মসূচি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে যারা দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, দাওয়াত এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। সম্মেলনের প্রস্তুতি, প্রচার, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই এই গুরুত্বপূর্ণ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানান তিনি। বিবৃতির শেষাংশে তিনি সম্মেলন সফল করতে শ্রম, ত্যাগ ও প্রচেষ্টায় যুক্ত সবার জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টা কবুল করুন এবং আকিদায়ে খতমে নবুওয়তের হেফাজতের কাজে সবাইকে আরও বেশি ভূমিকা রাখার তাওফিক দান করুন। আইও/ |