
|
ইসলামী আন্দোলন বাংলাদেশের কাঁঠালিয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৬, ০৭:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
ঝালকাঠি প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সম্মেলন সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরগুনা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহা. আল-আমিন। সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য কাঠালিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মুফতি মুহাম্মদ বিন ইয়ামিন; সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. শামীম হোসেন এবং সেক্রেটারি মাওলানা মো. মেহেদী হাসান। নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আইও/ |