
|
খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার মতবিনিময় অনুষ্ঠিত
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক যুক্তরাজ্যে অবস্থানরত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা। রোববার (১৬ আগস্ট) রাতে বার্মিংহামের অ্যাস্টনে অবস্থিত দারুস সুন্নাহ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদিস মুফতি আবুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক সম্প্রীতি, সামাজিক ও সাংগঠনিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। দিনের কর্মব্যস্ততার পর আয়োজিত এ সভায় উলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও হেফাজতে ইসলাম মিডল্যান্ডসের সভাপতি মাওলানা এখলাছুর রহমান, উলামা পরিষদ মিডল্যান্ডসের সভাপতি হাফিজ মাওলানা শায়খ আব্দুর রব ফয়জী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথের সহসভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, এনসিপি মিডল্যান্ডসের পরিচালক জুবাইর আহমেদ খালেদ, এনসিপি নেতা আব্দুল মুকিত আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সোনালী সুপারমার্কেটের স্বত্বাধিকারী গয়াস মিয়া, জকিগঞ্জ ওয়েলফেয়ার মিডল্যান্ডসের সভাপতি ফারুক চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাবেক ট্রেজারার ও মসজিদে বিলালের চেয়ারম্যান আলহাজ্ব এনামুর রহমান, কবি ও BEONTV UK-এর প্রেজেন্টার কবি মুফিদুল গনি মাহতাব এবং দারুল কোরআন ওয়ালসালের প্রিন্সিপাল মাওলানা আনহারুল ইসলাম চৌধুরীসহ অনেকে। এ ছাড়া খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, বায়তুল মাল সম্পাদক আলহাজ্ব আল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ সাইফ রাহমান, বালাগঞ্জ গরীব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, মসজিদে উসমান ওয়ালসালের ইমাম মাওলানা আহমেদ হোসাইন, মাওলানা আব্দুস সালাম, খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সহসভাপতি হাফিজ মাওলানা শাহেদ আহমেদ, সৈয়দ মঈন উদ্দীন ইকবাল, মাওলানা আজিজুল হক কাওসার, হাফিজ আনোয়ারুল হক, সেক্রেটারি হাফিজ আহমেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকীল, জামেয়া মাদানীয়া ছাত্র সংসদের সাবেক জিএস হাফিজ মাওলানা মারুফ আল হাবীব, বাংলাদেশ খেলাফত মজলিস মিডল্যান্ডস শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মামুন আল হাবীব, খেলাফত মজলিস ওয়ালস শাখার সেক্রেটারি হাফিজ খুবাইব আহমেদ শাকির, লেখক তারিকুর রাজা চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ মুজিবুর রহমান, মাওলানা ফখর উদ্দীন, মাওলানা শামসুল আলম, ব্যবসায়ী ফারুক মিয়া, আলহাজ্ব আব্দুল মুসাব্বির ও খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইও/ |