
|
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৬, ০৪:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ও ইরাকের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ঢাকাস্থ ইরাক দূতাবাসের আমন্ত্রণে দূতাবাসে গিয়ে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন মাওলানা মামুনুল হক। সাক্ষাতে বাংলাদেশ ও ইরাকের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। আইও/ |