ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বরিশালের দায়িত্বশীলদের মতবিনিময়
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৩৬ রাত
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বরিশাল জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নগরীর নতুননগর এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর শাখার আহ্বায়ক হাফেজ সুলাইমান মাহমুদ ও সদস্য সচিব জোবায়ের আহমাদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহসভাপতি কাউসার আহমাদ, সহসভাপতি আবদুর রহমান সাব্বিত ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের সাংগঠনিক ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা দায়িত্বশীলদের নিয়মিত সাংগঠনিক তৎপরতা, পারস্পরিক সমন্বয় এবং পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, বরিশাল মহানগর শাখার সভাপতি এম. শাহরিয়ার হাসান, বরিশাল জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল্লাহসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আইও/