
|
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৬, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক |
প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন সড়কপথে। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি রওনা হয়েছিলেন বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে। এসব কর্মসূচি শেষ করার পর প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন।‘ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সফর কিশোরগঞ্জে। প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী: সকালে সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ গ্রহণের পর ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রীর। আরএইচ/ |