ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:১৭ বিকাল
নিউজ ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিটটি চালু করা হয়।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক সমস্যা দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রয়োজনীয় মেরামত শেষে শনিবার সকালে ইউনিটটি সচল করা সম্ভব হয়।

বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে।

এর মধ্যে ৩ নম্বর ইউনিটও বর্তমানে চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

অন্যদিকে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রটির ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ দিয়েই জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে।

এসএইচ/