খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:২০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা মুজিবুর রহমান ফরাজী, পীর সাহেব সূর্যপুর।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আইও/