সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৬:১৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করে এবং নানা দায়-দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কোনো কাজ করতে পারেনি।

তিনি বলেন, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। একইভাবে উচ্চকক্ষ গঠনের জন্য নির্ধারিত বাধ্যতামূলক সময়ও মানা হয়নি। এটি জনরায়ের প্রতি স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞার শামিল।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, শ্রমিক নেতা আলহাজ আমীরুল হক, মাহবুব ইসলাম, যুব নেতা হাফেজ ইকবাল, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মো. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ আমিনুল হক তালুকদার, আলহাজ আলাউদ্দিন, মুফতি মুস্তাকিম বিল্লাহ, রাকিবুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

আইও/