
|
মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৬, ১০:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র কোরআনের আয়াত গবেষণা করে তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করেছেন কওমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আব্দুর রহমান সুহাইল। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য জানান। আব্দুর রহমান সুহাইল বলেন, আমি মূলত কওমি মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন পদার্থবিজ্ঞান নিয়ে। এছাড়া জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক আয়াত রয়েছে কোরআনে। সেসব আয়াত গবেষণা করে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করি। এবং ২০২২ সালে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফল হই। তিনি জানান, সরকারি মন্ত্রণালয়ে আবেদন করে সহযোগিতার আশ্বাস পেলেও এখনও তেমন কোনো সাড়া পাইনি। আরএইচ/ |