বাংলাদেশ খেলাফত মজলিস রচডেল শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪২ বিকাল
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের রচডেল শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

যুক্তরাজ্য শাখার সহকারী প্রচার সম্পাদক ও রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য ও রচডেল শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দিস মাওলানা শায়খ কমর উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্য শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক ও রচডেল শাখার সহসভাপতি মাওলানা সাইফ আহমদ সেবুল, রচডেল শাখার সহসভাপতি মাওলানা রুহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মতিউর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সাংগঠনিক কাজে জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে জনশক্তি ও সুধীজনদের নিয়ে একটি শিক্ষা সফর আয়োজনসহ বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সমন্বয় ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আইও/