
|
ময়মনসিংহের প্রবীণ আলেম মাওলানা আবদুল হক হাসপাতালে, দোয়া কামনা
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৬, ০৯:৩৪ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের প্রবীণ আলেমে দীন, বড় মসজিদের পেশ ইমাম ও খতিব, উস্তাজুল আসাতিজা ও শায়খুল হাদিস এবং ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সদস্য মাওলানা আবদুল হক কোমরে আঘাতজনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) ইত্তেফাকুল উলামার দায়িত্বশীলরা হাসপাতালে গিয়ে মাওলানা আবদুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসার সুবিধার্থে হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মাওলানা আবদুল হকের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। আরএইচ/ |