
|
বাবা-মেয়ের অসচেতন আচরণ: অপূরণীয় ক্ষতির শঙ্কা
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৬, ১০:২৯ রাত
নিউজ ডেস্ক |
ইমরান ওবাইদ, সাব-এডিটর আনন্দে আবেগতাড়িত অবস্থায় নিজের মেয়ের সঙ্গে পিতার অসচেতন আচরণকে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করে সকলকে সতর্ক করেছেন মাসিক আদর্শ নারীর প্রতিষ্ঠাতা সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী। তার ভাষ্যমতে, সন্তানদের সঙ্গে এমন আচরণে ইসলামী দৃষ্টিকোণে অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে—যা কোনো কিছুতেই পূরণ হবার নয়। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা একটি মাসআলা শেষে তিনি এমন সতর্কবাণী দেন। পোস্টে তিনি বাবা-মেয়ের আবেগতাড়িত অবস্থায় চুমু দেওয়াতে ইসলামের হুকুম বর্ণনা করতে গিয়ে লিখেছেন, কোনো কারণ বা কারণ ছাড়া বাবা-মেয়ের মাঝে ঠোঁটে স্পর্শ করে চুমু খাওয়া হলে কিংবা বিনা আবরণে বাবা-মেয়ে কেউ কারো শরীর স্পর্শ করলে, তাতে যদি বাবা বা মেয়ের যেকোনো একজনেরও শাহওয়াত (যৌন আকাঙ্ক্ষা) অনুভব হয়, তাহলে তার স্ত্রী অর্থাৎ সেই মেয়ের মায়ের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবেন। কোনোভাবেই তাদের দাম্পত্য সম্পর্ক পুনরায় স্থাপনের সুযোগ থাকবে না। ইসলামের পরিভাষায় যাকে ‘হুরমতে মুসাহারাহ’ বলা হয়। আইও/ |