
|
জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার মাসিক ইজতেমা বৃহস্পতিবার
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৬, ০৫:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে অবস্থিত আলোচিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার উদ্যোগে আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার মাসিক ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আসরের পর জামিয়ার মসজিদে রব্বানীতে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে নসিহত পেশ করবেন আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইনের খলিফা, জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমায় আসরের পরপরই মুফতি নজরুল ইসলাম ভাসানী নসিহত পেশ করবেন। প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার নিয়মিতভাবে এ মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। সহিহ ঈমান-আমল, তাজকিয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালা জীবন গঠনের লক্ষ্যে ওলামায়ে কেরাম, শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসলিমদের ইজতেমায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। জামিয়া রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রব্বানীনগর, জালকুড়ি, কাড়ইতলা এলাকায় অবস্থিত। চাষাড়া বা সাইনবোর্ড থেকে রব্বানীনগর (জালকুড়ি, কাড়ইতলা) এলাকায় নেমে রাস্তা পার হয়ে যুব উন্নয়ন ভবনের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে প্রায় তিন মিনিটে জামিয়ায় পৌঁছানো যাবে। আইও/ |