
|
বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ০৭:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল, আলেম, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ খেলাফত মজলিসে (বিকেএম) যোগদান করেছেন। সোমবার (১০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিসের কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ফরম পূরণের মাধ্যমে তারা সংগঠনে যোগ দেন। আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতে ফরম তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যুক্ত হন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নর্থ ওয়েস্টার্ন কলেজের সাবেক শিক্ষক ও বিশিষ্ট আলেম মাওলানা সাইফুর রহমান, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক মাওলানা সালমান সাকী, মাওলানা মিজানুর রহমান জামালপুরী, মাওলানা জামিল আহমদ ও মাওলানা রফিকুল ইসলাম রংপুরী। এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক ও মনিপুর বাইতুল আতিক মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সমাজসেবক মাহমুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানানো হয়। একই সঙ্গে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। আইও/ |