
|
আগস্টে ইসলামি লেখক ফোরামের ৭ম কাউন্সিল, নেওয়া হয়েছে একগুচ্ছ কর্মসূচি
প্রকাশ:
১৯ জুন, ২০২৬, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম। বৈঠকে চলতি মাসে নির্বাহী কমিটির শিক্ষা সফর ও স্মরণসভা আয়োজন এবং আগামী আগস্টে পূর্বঘোষিত গ্রন্থ সম্মাননা প্রদান ও ফোরামের ৭ম কাউন্সিল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি পৃথক উপ-কমিটি গঠন করা হয়েছে। ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিয়াউল আশরাফ ও আবুল কালাম আনছারী, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম ও মিযানুর রহমান জামীল, অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ, প্রচার সম্পাদক রায়হান রাশেদ, দফতর ও পাঠাগার সম্পাদক কাউসার লাবীব এবং নির্বাহী সদস্য আবু নাঈম ফয়জুল্লাহ, নুরুদ্দীন তাসলিম, সাজ্জাদুর রহমান সাজু, তাশরিফ মাহমুদ ও জাওয়াদ আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, লেখক-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আসন্ন কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আইও |