
|
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন
প্রকাশ:
০৯ আগস্ট, ২০২৬, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজীকে সভাপতি এবং মাওলানা জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় ‘দারুল খিলাফাহ মিলনায়তনে’ অনুষ্ঠিত কেন্দ্রীয় দায়িত্বশীল সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদ্য সমাপ্ত কমিটির আহ্বায়ক মাওলানা শরাফত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সভায় তিনি নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে জনাব আবুল কালাম ও মাওলানা ইসমাইল হোসেনকে সহসভাপতি করা হয়েছে। মাওলানা শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মীর মুবাশশিরুদ্দীন প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মাহদী হাসান শিকদার বায়তুলমাল সম্পাদক, মাওলানা শহিদুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক এবং মাওলানা মাহমুদুল হাসানকে প্রচার সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাদিক সালিম, মাওলানা আতাউর রহমান মিলন, হাফেজ কারী সালামাতুল্লাহ, জনাব মমিনুল ইসলাম মোশাররফ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আতাউর রহমান শিবপুরী, জনাব ফয়জুর রহমান ও খালেদ সাইফুল্লাহ। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা আব্দুল আজিজ। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা আবু সাইদ নোমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ অনেকে। আরএইচ/ |