৩০০ টাকায় ওমরাহ!
প্রকাশ: ০৬ আগস্ট, ২০২৬, ০৭:১৯ বিকাল
নিউজ ডেস্ক

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীভিত্তিক

জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬

(ফরম পূরণের আগে নিচের নির্দেশিকা পড়ে নেওয়া আবশ্যক)

লক্ষ্য ও উদ্দেশ্য

দেশব্যাপী শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ তথা সর্বসাধারণের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতকে তুলে ধরা।

ধরন

প্রতিযোগিতাটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসাসহ সকল শিক্ষার্থী ও যেকোনো শ্রেণি-পেশার সবধরনের মানুষের জন্য উন্মুক্ত।

পদ্ধতি

মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে প্রশ্নপত্র তৈরি করা হবে। অংশগ্রহণকারী সবাই গ্রন্থটি মনোযোগের সঙ্গে পাঠ করবেন। একটি বিশেষজ্ঞ টিম গ্রন্থটি অবলম্বনে ৫০টি প্রশ্ন তৈরি করবে।

সময় ও পদ্ধতি

২১ জুলাই (মঙ্গলবার) থেকে নিবন্ধন শুরু। চলবে ২৮ আগস্ট শুক্রবার পর্যন্ত। বই পাঠানোর প্রক্রিয়া চলবে ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর সকাল ১০টায়। পরীক্ষা চলবে ৩০ মিনিট। পরীক্ষা নেওয়া হবে MCQ (বহুনির্বাচনি প্রশ্ন) পদ্ধতিতে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ফলাফল প্রকাশ করা হবে।

রেজিস্ট্রেশন

গুগল ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ফর্মের যাবতীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। বইয়ের মূল্য ও কুরিয়ার বাবদ ৩০০ টাকা ফি প্রদান করতে হবে। বই কেনার মাধ্যমে রেজিস্ট্রেশন চূড়ান্ত করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ‘আমাদের নবীজি’ গ্রন্থটি কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। গ্রুপে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সার্বিক দিকনির্দেশনা দেওয়া হবে।

সতর্কতা

ক. আওয়ার ইসলাম পরিবারের কোনো সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

খ. যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, টেকনিকেল সমস্যার কারণে অংশগ্রহণ করতে না পারলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গ. নির্ধারিত সময়ের মধ্যেই উত্তর সাবমিট করতে হবে। কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর সাবমিট করতে না পারলে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

ঘ. আয়োজক কর্তৃপক্ষ যেকোনো সময় প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন করতে পারবে। এ ছাড়া যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কার তালিকা: মোট ৭৫ জন প্রতিযোগী ৫ লক্ষাধিক টাকার পুরস্কার পাবেন।

প্রথম পুরস্কার ওমরাহ (১ জন)

দ্বিতীয় পুরস্কার নগদ ৫০,০০০ টাকা (১ জন)

তৃতীয় পুরস্কার নগদ ৩০,০০০ টাকা (১ জন)

৪ থেকে ২৫ পর্যন্ত পুরস্কার নগদ ২,০০০ টাকা (মোট ৪৪,০০০ টাকা) (২২ জন)

২৬ থেকে ৭৫ পর্যন্ত পুরস্কার ৫০০০ টাকা সমমূল্যের বই (২,৫০,০০০ টাকার বই) (৫০ জন)

যোগাযোগ

আওয়ার ইসলাম কার্যালয়, ৪র্থ তলা, ৫/১, চৌধুরীপাড়া (হাজীপাড়া) ডি.আই.টি. রোড, রামপুরা, ঢাকা-১২১৯

মোবাইল: ০১৯০২৮৯১৯৯৬ (বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ)

আয়োজনে: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম